কলুষতা,কালিমা ভরা এই জীবন মার্গের চরাচরে বন্দি হয়ে ধুঁকছে বিশ্বাস প্রতপ্ত তিমির কুঠরে। সাঁতার না জানা হতভাগার ন্যায় ডুবছে অতলে,যেন দীপ্তিহীন,তেজহীন সূর্য ডুবছে,ঝিমুচ্ছে পড়ন্ত বিকেলে। ধুঁকছে মন অন্ধ কুঠরে।
দাবানলে জ্বলন্ত বনের পক্ষীকূল যেমন দিশেহারা জীবন রক্ষায় হয় দিগভ্রান্ত,হয়ে যায় আত্মহারা। যাতনার ধাওয়ায় যখন ছুটছে দিগ্বিদিক সারল্য কামনেচ্ছু মানবেরা,ভ্রান্ত পথিক বলে-তোমরা এখনও পথহারা । চলেছে,চলছে,চলবে পরষ্পরা।
নিরাময়হীন ক্যান্সার আক্রান্ত পীড়িত যেমন উদ্ভ্রান্ত ধরাকে আঁকড়িয়ে ধরে কাঁদে সারল্য,নেই উপায়ান্ত। মাঝি বিহীন তরণী ভাসে সমুদ্রবক্ষে কখনও তাড়ায় বায়ু,কখনও ঢেউ সময় সন্দিহান কখন যায় আয়ু। নিয়তি থাকে অনধীত।
সদ্যোজাত শিশুর নিষ্পাপ চাহনি আর পবিত্র হাসি প্রতিজনের প্রতিজন্মে বসুমতীর আশা জাগে অহর্নিশী। বাসনায় বুক বাঁধে-থাকবে সরলতা,নির্মলতা পুষ্পের সাথে হাসবে মানুষ,হাসবে বসুন্ধরা দুলবে মন,সকলে হবে নিষ্কলুষ। সরলতা থাকবে দিবানিশি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
বাবুল ভাই আঁচড়ের ব্যাথাটা কি আছে...? থাকলে বলবেন ব্যবস্থা আছে....আমি পিঠ খুলে বসে আছি.....এবার দেবেন নাকি খামচিয়ে...?.হা হা হা.... বিজয়ী হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন.....
ব্যথাটা মাঝে মধ্যে চাড়া দিয়ে উঠে ,তখন মনে পড়ে আপনাকে ।না ভাই খামচিয়ে নয় চুলকিয়ে দিতে পারি......হা...হা...হা.... তবে দেখা হলে ,এখন দয়া করে পিঠটি ডেকে রাখুন ।আর বিজয় আপনার সাথে শেয়ার করলাম ।মোবারকবাদ ।ভালো থাকুন,সুস্থ থাকুন ,স্ব-পরিবারে ।
আপু অভিনন্দন শুধু আমাকে জানাচ্ছেন কেন ? এর প্রাপ্যতো পাঠক,ভোটার সকলের জন্য ।সবাই শেয়ার করবে ।আপনাকেও এক রত্তি বেশী অভিনন্দন আমার পক্ষ থেকে ।ভালো থাকুন,সুস্থ থাকুন স্ব-পরিবারে ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।